নগরীর মজুমদারী থেকে প্রায় আড়াই...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চকলেটসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শনিবার (৩০...
ছবি সংগৃহীত
ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় নগরীর বন্দর বাজারস্থ ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমবিএএফ সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমবিএএফ জাতীয় সদর দপ্তরের সহকারী মহাসচিব মনোরঞ্জন তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমবিএএফ সিলেট বিভাগীয় সহ-সভাপতি মো: মুসলেহ উদ্দিন আহমদ, শ্যামল চৌধুরী, জেলার সিনিয়র সহ-সভাপতি মধু মিয়া, বিভাগের যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম আজম মঞ্জু, আব্দুল ওয়াদুদ, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, শিশু কিশোর সম্পাদক মোছা: রুনা সুলতানা, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নৃপেন্দ্র সিংহ, সিরাজুল হক, সাহেদা বেগম, মো: ইউসুফ সেলু। এছাড়াও সিলেট বিভাগীয়, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দসহ মানবাধিকারকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা সিলেট অঞ্চলে চলমান বিদ্যুৎ সংকট ও ভৌতিক বিলের কারণে সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা তুলে ধরেন। একই সাথে নগরী ও জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে অপরাধ বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, অসহনীয় লোড শেডিংয়ের ফলে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তার ওপর ভূতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। অবিলম্বে নিরপেক্ষ তদারকির মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। কর্মসূচী থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো দাবি জানানো হয়।
এসএ/সিলেট
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চকলেটসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শনিবার (৩০...
ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট)...
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষকে হাম চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিয়েছে Bangladesh Red Crescent Society(BDRCS)। সোমবার (৩১ আগষ্ট ) সকালে হাসপাতালের...
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত ও সততাভিত্তিক সমাজ গঠনে...
সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের...