বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল।মঙ্গলবার (১...
ছবি সংগৃহীত
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, "বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী দেশ ও জাতির এক অনন্য গৌরব। ব্রিটিশ ভারতে তিনিই প্রথম বাঙালি ও সিলেটের কৃতি সন্তান হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে কমিশন লাভ করেন। জাতির দুর্দিনে আমাদের কান্ডারী হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।"
তিনি আরও বলেন, "বাঙালির মাতৃভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত সেনাপতি, স্বাধীন বাংলাদেশের অহংকার এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এমএজি ওসমানী আমাদের চিরকালের আলোকবর্তিকা। তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। এছাড়া রাজধানীর ঐতিহাসিক জনতা ভবনকে দখলমুক্ত করা এবং জনতা পার্টিকে দ্রুত নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।"
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিষদের সদস্য শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন
পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক ও সাংবাদিক রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, কয়েস আহমদ সাগর, এম উস্তার আলী, শ্রমিক পরিবহন নেতা ইনসান আলী ও আমিন পারভেজ, কানাইঘাট উপজেলা পরিষদের সভাপতি নুরুল আমিন চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাকারিয়া তালুকদার, আতাউর রহমান আতাই, জামাল আহমদ তালুকদার, রুনা সুলতানা, রিয়াজ কুরেশি, হাবিবুর রহমান খান, রফিকুজ্জামান খান, আব্দুর রহমান হীরা প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবীর এমএজি ওসমানীর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল।মঙ্গলবার (১...
নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ সময় চোরাচালানের...
সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টির উদ্যোগে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, গণতান্ত্রিক, সমতাভিত্তিক...
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে...
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, "বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী দেশ ও জাতির এক অনন্য গৌরব। ব্রিটিশ ভারতে...