বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল।মঙ্গলবার (১...
ছবি সংগৃহীত
নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকার বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শাহপরান (রহ.) থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-১১-২০৩৩ নম্বরের একটি কাভার ভ্যান আটক করেন। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২৫৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কম্বলগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৬২ হাজার টাকা।
এ সময় চোরাচালানের অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম সাখনাইট এলাকার মৃত কছিম উদ্দিন শেখের ছেলে আব্দুল মালেক এবং একই উপজেলার বলজানা এলাকার মো. মাসুদের ছেলে মো. জোনাইদকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, ভারতীয় কম্বলসহ কাভার ভ্যান ও দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে।
আটক দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল।মঙ্গলবার (১...
নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ সময় চোরাচালানের...
সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টির উদ্যোগে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, গণতান্ত্রিক, সমতাভিত্তিক...
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে...
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, "বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী দেশ ও জাতির এক অনন্য গৌরব। ব্রিটিশ ভারতে...