নগরীর বন্দরবাজার থেকে চোরাই মালসহ...
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)...
ছবি সংগৃহীত
সিলেট নগরী থেকে ছয়ফুট লম্বা একটি অজগর ও উপকন্ঠ এলাকা থেকে একটি দুধরাজ সাপ উদ্ধার করা হয়েছে। দু’একদিনের মধ্যে সাপ দুটি সিলেট বনবিভাগের আওতাধীন জুড়ি রেঞ্জের লাঠিটিলায় অবমুক্ত করা হবে বলে জানিয়েছে উদ্ধারকারী দল ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’।
বুধবার বিকেলে নগরীর খাসদবীর থেকে অজগর ও উপকন্ঠের সাহেববাজার ছালিয়া এলাকা থেকে দুধরাজ সাপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, খাবারের সন্ধানে অজগরটি পার্শ্ববর্তী চা বাগান থেকে সিলেট নগরের খাসদবীর এলাকায় আসে। গেল কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে সাপটিকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সঙ্গে যোগাযোগ করেন। ওই টিমের পরামর্শে এলাকার ঝোপঝাড় পরিস্কারের পর বুধবার অজগরটির সন্ধান পাওয়া যায়। পরে টিমের সদস্য নোমান হোসাইন প্রায় ছয়ফুট লম্বা অজগর সাপটি ধরেন।
এদিকে, একইদিন শহরের উপকন্ঠ সালুটিকর ছালিয়া এলাকার একটি বসতবাড়ির গোয়ালঘরের পাশ থেকে প্রায় ৫ ফুট লম্বা তামাটে মাথা দুধরাজ সাপ উদ্ধার করা হয়। নোমান হোসাইন জানান, সাপটি গোয়ালঘরের পাশে মাটির গর্তে অবস্থান করছিল। পরে সাপটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সিলেট জেলা প্রতিনিধি নোমান হোসাইন জানান, উদ্ধারকৃত সাপ দুটি সুস্থ আছে। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সাপ দুটি কোন অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।
এসএ/সিলেট
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)...
আধুনিক সিলেটের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আলহাজ আবুল...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) কার্যকরি কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ...
নগরীর বন্দরবাজারে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলেই সমাজসেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হয়। এবারও সমাজের দরিদ্র ও...