লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে...
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদের (৪০) বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব...
ছবি সংগৃহীত
ওমানে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ৭ম উইং হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে ‘Greater Sylhet Wing’।
দীর্ঘদিন ধরে ওমানে বসবাসরত সিলেটের প্রবাসীদের নিয়ে *সিলেট কমিউনিটি অফ ওমান* ও *হযরত শাহজালাল এফসি*-এর মাধ্যমে খেলাধুলা, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এবার বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের অধীনে নতুন পরিচয়ে আনুষ্ঠানিকভাবে Greater Sylhet Wing-এর যাত্রা শুরু হওয়ায় বৃহত্তর সিলেটের প্রবাসীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বৃহত্তর সিলেটের প্রবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তাদের কল্যাণে কাজ করা এবং সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ সোহরাব হোসেনকে সভাপতি এবং মোঃ আখতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের হলরুমে আয়োজিত এক সভায় Greater Sylhet Wing-এর অনুমোদনপত্র নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান আজিমুল হক বাবুল, সিআইপি।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার উল হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আব্দুল মতিন, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ মহসিন আলী সরকার, ট্রেজারার মোহাম্মদ মাহবুবুল আলম এবং ম্যানেজার মোহাম্মদ মোক্তার হোসেন।
নবগঠিত Greater Sylhet Wing-এর কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ রেজাউল করিম কামালি, ভাইস প্রেসিডেন্ট মোঃ খোকন মিয়া ও মতিউর রহমান, সিনিয়র জয়েন্ট জেনারেল সেক্রেটারি আহমদ সুমন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি রেজওয়ান আহমদ সুমন, অর্গানাইজিং সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আলী, ফাইন্যান্স সেক্রেটারি মামুন আহমেদ, জয়েন্ট ফাইন্যান্স সেক্রেটারি আইনুদ্দিন, অফিস সেক্রেটারি আব্দুল বাসিত, পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আলমগীর আলম, স্পোর্টস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মুকিত, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ বশির আহমদ, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, রিলিজিয়াস অ্যাফেয়ার্স সেক্রেটারি খসরুজ্জামান নূর এবং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সেক্রেটারি মোহাম্মদ রানা মিয়া দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন ছালা আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ জোবের মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, Greater Sylhet Wing-এর মূল লক্ষ্য হলো ওমানে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের বিভিন্ন সমস্যা ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসী সমাজে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে।
নতুন এই উইংয়ের অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি ওমানে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য একটি সুশৃঙ্খল ও সংগঠিত প্ল্যাটফর্ম তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএ/সিলেট
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদের (৪০) বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব...
বিশেষ সংবাদদাতা : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত...
মুহাম্মদ হাফিজুর রাহমান , প্যারিস প্রতিনিধি :: যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফরকে কেন্দ্র করে বুধবার...
কুয়েতে ভিজিট ভিসা লোকদের জন্য ধারুন সুখবর ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি পরিবর্তনে নতুন সরকারি ফি নির্ধারণ করেছে কুয়েত সরকার। তবে কবে থেকে তাহা চালু হবে এখনো...
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি, টরন্টো: কানাডার টরন্টোতে ঐতিহ্যবাহী ভ্রমণ সংস্থা ‘লতিফ ট্রাভেলস’-এর উদ্যোগে ‘হজ্ব ২০২৭’ ক্যাম্পেইন উদ্বোধন...