শাবিতে প্রথম বর্ষের ভর্তি...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্থগিত হওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
এতে অংশ নেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
স্বতন্ত্র ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী শাকিল বলেন, “নির্বাচনের একদিন আগে রিটের মাধ্যমে নির্বাচন বন্ধ করার এমন নোংরামির নজির আর কোথাও আছে বলে মনে হয় না। আমি এখনও নির্বাচনের সময়ে নেওয়া ঋণ শোধ করতে পারিনি। আমার মতো সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এমন অন্যায় কেন করা হলো? শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে দ্রুত শাকসু নির্বাচন দিন।”
মানববন্ধনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ক্রীড়া সম্পাদক শাকিল হাসান বলেন, “শাকসু স্থগিত হওয়ার পর প্রশাসন বলেছিল চার সপ্তাহ পর নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। কিন্তু প্রশাসনের কাছে প্রশ্ন, এখনও কি সেই চার সপ্তাহ পার হয়নি?”
ছাত্রশক্তির আহ্বায়ক রশিদ আবরার অভিযোগ করে বলেন, “প্রশাসন মূলত শাকসু চায় না। কারণ শাকসু প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে। তখন শিক্ষকদের স্বৈরাচারী মনোভাব, অনিয়ম-দুর্নীতি এবং শিক্ষার্থীদের ওপর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ থাকবে না। শাকসু নির্বাচন বানচালে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পুরস্কৃত করা হয়েছে।”
ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক শাকিল মাহমুদ বলেন, “আশা করেছিলাম নতুন প্রশাসন শিক্ষার্থীদের চাওয়া বুঝবে এবং তাদের অধিকার বাস্তবায়নে ন্যূনতম কর্তব্য হিসেবে শাকসু নির্বাচন দেবে। কিন্তু বর্তমান প্রশাসন 'নতুন দায়িত্ব গ্রহণ করেছি', 'দায়িত্ব বুঝে পাইনি' ইত্যাদি নানা কথা বলে নাটক মঞ্চায়ন করছে।”
ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম পবন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের অন্যতম আকাঙ্ক্ষা ছিল শাকসু নির্বাচন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, একটি রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন চাপ প্রয়োগ ও আইনি জটিলতা তৈরি করে নির্বাচন বানচাল করে দেয়। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আদেশের মাধ্যমে চার সপ্তাহের জন্য শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছিলেন। এরপর দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও নির্বাচন আয়োজনের আর কোনো উদ্যোগ দেখা যায়নি।
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী...
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা স্বপ্নপূরণ সম্ভব নয়। দ্যা আল...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংক্রান্ত চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সিলেটের কর্মকর্তাদের সঙ্গে...
সিলেট বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গত পাঁচ বছরের মধ্যে সিলেটে পাসের হার সবচেয়ে কম। এই ফলফল বিপর্যয়ের মধ্যেও ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ...