নগরীতে ৫ ঘণ্টার অভিযানে গ্রেফতার অর্ধশতাধিক

post-title

প্রতীকি ছবি

মহানগরীতে পুলিশের ৫ ঘণ্টার বিশেষ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

রোববার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা।

এসএমপি জানায়, অভিযানে কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৯ জন, জালালাবাদ থানা এলাকা থেকে ১২ জন, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১২ জন, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৮ জন, মোগলাবাজার থানা এলাকা থেকে ২ জন ও শাহপরান থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের রোববার আদালতে সোপর্দ করা হয়। এসএমপি জানায়, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এসএ/সিলেট