শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে...
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন...
ছবি সংগৃহীত
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে আরও আরামদায়ক ও প্রাণবন্ত করবে। রোটারি ক্লাবের তরুণ ও উদ্যমী সদস্যরা মানবসেবার যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয়। ভবিষ্যতেও জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান ও অবহেলিত মানুষের সার্বিক উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।
তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) জকিগঞ্জ লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সহযোগিতায় বৈদ্যুতিক পাখা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ গভর্নিংবডির সভাপতি এডভোকেট মোস্তাক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ সালিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জুলকার নাইন লস্কর, পিপি তাজ উদ্দিন লস্কর তারেক, রোটারিয়ান বেলাল আহমদ, সাবেক গভর্নিংবডির সদস্য আব্দুল মালিক আনিছ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাতেন চৌধুরী প্রমুখ।
রোটারি ক্লাব অব হোয়াইট স্টোনের সদস্যদের সহযোগিতায় ১৮ টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে দুই নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মুজাহিদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে...
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিছন্নতা কর্মসূচি...
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...
সিলেটের কানাইঘাট উপজেলার মালিক নাহার মেমোরিয়াল একাডেমীর অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সিলেট বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক মো. খয়রুল ইসলাম চৌধুরীকে...