টরন্টোতে বৈচিত্র্যময় সম্প্রদায়ের মহাঐক্য

স্কারবরো সাউথওয়েস্টে সোশ্যাল ওয়ার্কার রেজার নির্বাচনী ক্যাম্পেইন শুরু

post-title

ছবি সংগৃহীত

শাহজাহান সেলিম বুলবুল , টরন্টো ,কানাডা: বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জোরালো সমর্থন ও বৈচিত্র্যময় পরিবেশকে সঙ্গী করে টরন্টোর ওয়ার্ড ২০ (স্কারবরো সাউথওয়েস্ট)-এর সিটি কাউন্সিলর প্রার্থী রেজা মোহাম্মদ আলী'র নির্বাচনী প্রচারণার বর্ণাঢ্য শুভসূচনা হয়েছে।

সোমবার (গত ১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় ডেনফোর্থ রোডস্থ স্পাইসি গ্রীল রেষ্টুরেন্টের হলরুমে বাংলাদেশি, ভারতীয়, শ্রীলঙ্কান, পাকিস্তানি , নেপাল ও আফগানসহ নানা কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই ক্যাম্পেইন উদ্বোধনী সভাটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে হৃদয়ের আকুতি ও ভবিষ্যৎ রূপরেখা সভার প্রধান আকর্ষণ ছিল প্রার্থী রেজার হৃদয়স্পর্শী বক্তব্য। একজন নিবেদিতপ্রাণ সোশ্যাল ওয়ার্কার হিসেবে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অভিজ্ঞতা তুলে ধরে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন স্কারবরো সাউথওয়েস্ট শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি আমার ঘর, আমার পরিবার।

একজন সামাজিক কর্মী (সোশ্যাল ওয়ার্কার) হিসেবে কোনো পদের তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছি এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন কোনো সরকারি পদ বা প্রতিনিধিত্ব না থাকা সত্ত্বেও যেভাবে আপনারা আমাকে পাশে পেয়েছেন, কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে ওয়ার্ড ২০-এর মানুষের জন্য ঠিক সেভাবেই কাজ করে যেতে চাই। এলাকাটির নিরাপত্তা বিধান, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সুযোগ বাড়ানো এবং আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সমৃদ্ধ করাই আমার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের নিরঙ্কুশ সমর্থন ও উপস্থিত বিভিন্ন কমিউনিটির শীর্ষস্থানীয় নেতারা রেজার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও নিঃস্বার্থ সেবার প্রশংসা করে বক্তব্য প্রদানকালে তারা বলেন ,রেজা কোনো জনপ্রতিনিধি না হয়েও একজন আদর্শ সোশ্যাল ওয়ার্কার হিসেবে স্কারবরো সাউথওয়েস্টের মানুষের প্রতিটি সমস্যায় সবসময় সবার আগে এগিয়ে এসেছেন।

তিনি একজন সদালাপী, পরোপকারী ও সৎ মানুষ। জনপ্রতিনিধি না হয়েও যিনি নিঃস্বার্থভাবে এত কাজ করতে পারেন, তিনি সিটি কাউন্সিলর নির্বাচিত হলে আমাদের অধিকার ও দাবিদাওয়া সিটি হলে সবচেয়ে জোরালোভাবে পৌঁছাবে। স্কারবরো সাউথওয়েস্টের সার্বিক উন্নয়নে তাঁর মতো একজন সামাজিক কর্মীর কোনো বিকল্প নেই।

উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে রেজা মোহাম্মদ আলী কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরিচিতি সভা ও উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত প্রীতিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

এসএ/সিলেট