কুয়েতে প্রবাসী বাংলাদেশি নারীদের...
কুয়েতে প্রবাসী বাংলাদেশি নারীদের উদ্যোগে সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) দেশটির...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধিঃ কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসী আখতার হোসেন (৪৪) আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে।
জানা গেছে, তিনি কুয়েত আল ফয়সালিয়া কোম্পানি-এর অধীনে কর্মরত ছিলেন। (রবিবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোম্পানির ব্রাকে (আবাসনস্থল) তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সহকর্মীরা বিষয়টি টের পেয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন।
নিহত আখতার হোসেনের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তদন্ত ও পরবর্তী পদক্ষেপ:
ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হতে পারে বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন—প্রবাস জীবনের চাপ, একাকীত্ব ও মানসিক কষ্ট অনেক সময় অদৃশ্য থেকেই যায়।
এসএ/সিলেট