হাকালুকিতে শ্রমিক সংকটে গোলায় ধান...
নাজমুল বারী সোহেল, কুলাউড়া (মৌলভীবাজার):: বেশ কয়েকদিনের কালবৈশাখির ঝড়, বজ্রপাত, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি হাওরে বানের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৯২ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমনবাগ এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
এ সময় আবুল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার মৃত আলফাজ আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় অভিযান চালায়।
এসময় একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক থেকে ৫ হাজার ৭৬০ কেজি (১৯২ বস্তা) জিরা জব্দ করা হয় এবং আবুল হোসেনকে আটক করা হয়। জব্দ করা জিরার মূল্য এক কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তিকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট