অভিজ্ঞতা ও সুশাসনের বার্তা নিয়ে...
ছাতক উপজেলা-এর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল...
সাইবার সুরক্ষা আইনের পৃথক দুই মামলায় অভিযান, তরুণ সমাজকে রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ
সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে অনলাইন জুয়ার বিস্তার রোধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। ছাতক সার্কেলের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
বুধবার (১৪ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০(২) ধারায় দায়ের হওয়া পৃথক দুই মামলার তদন্তে তাদের আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২০(৫)২৬, জিআর-১৩৬/২৬ এর আসামি হিসেবে গ্রেফতার করা হয় রাজীব আহমদ (২৬), সালেহ আহমদ (২৯) ও নাজমুল হক প্রকাশিত সোহেল (২৮)-কে। রাজীব আহমদের বাড়ি ছাতক উপজেলার কৈতক এলাকায়। তিনি মৃত হানুর মিয়ার ছেলে। সালেহ আহমদ জাউয়া কোনাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত সমছু মিয়ার ছেলে। অপরদিকে নাজমুল হক ওরফে সোহেলের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকায়। তিনি ময়নুল হকের ছেলে।
এছাড়া ছাতক থানার মামলা নং-১৯(৫)২৬, জিআর-১৩৫/২৬ এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয় আব্দুস সোবহান (৩৬)-কে। তিনি ছাতক উপজেলার গবিন্দনগর এলাকার বাসিন্দা এবং মৃত জবান আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক জুয়ার কার্যক্রম পরিচালনা ও এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অনলাইন জুয়া বর্তমানে সমাজে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ দ্রুত এদিকে ঝুঁকে পড়ছে। ছাতক থানা পুলিশ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন বলেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ অত্যন্ত সক্রিয় রয়েছে। অনলাইন জুয়ার মাধ্যমে অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অভিযান আরও জোরদার করা হবে। সমাজকে নিরাপদ রাখতে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অনলাইনভিত্তিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
টিএ/ছাতক
ছাতক উপজেলা-এর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল...
সুনামগঞ্জের ছাতক উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী রশিটান খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলাকে ঘিরে সৃষ্টি হওয়া...
জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুপক্ষের সংঘর্ষে সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।শুক্রবার (০৯ মে) রাতে...
সুনামগঞ্জের ছাতকে সংঘটিত ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে ছাতক থানা...
সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর থেকে: সুনামগঞ্জের বৃহৎ শষ্যভান্ডার হিসাবে খ্যাত জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওর,মই হাওর ও পিংলার হাওর সহ ছোটবড় ১৫টি...