পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করতে...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।জলবায়ু...
ছবি সংগৃহীত
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জোরদার অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশে গ্রেফতারসহ মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ১০৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৭০ বস্তায় থাকা ২ হাজার ১০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, পৃথক অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রো অধ্যাদেশ মোতাবেক আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ ১৫ মে রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে ৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৮টি যানবাহন আটক করে। মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ২টি প্রাইভেটকার, ৬টি সিএনজি, ২৪টি মোটরসাইকেল এবং ৭টি অন্যান্য যানবাহন। আটক যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ৪টি ট্রাক, ৪টি প্রাইভেটকার, ১০টি সিএনজি, ৪৫টি মোটরসাইকেল এবং ৪টি অন্যান্য যানবাহন।
এছাড়া শনিবার (১৬ মে) মধ্যরাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ মোট ২৫ জনকে গ্রেফতার করে। এর মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন, ৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং ৪ জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। একই সঙ্গে মেট্রো অধ্যাদেশে আরও ৩ জনকে আটক করা হয়। অভিযানকালে ৭ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।জলবায়ু...
সিলেটের অফুরন্ত সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে শনিবার (১৬ মে) সিলেটের ‘গ্র্যান্ড...
ফ্যামিলি কার্ড ও অন্যান্য কার্ডের ভাতার ওপর নির্ভর করে বসে থাকলে হবে না, কৃষিকাজ, হাঁস-মুরগি, গরুর খামারের মত অন্যান্য আয়বর্ধক কাজ করে জীবনমান উন্নত করতে হবে।...
নগরীতে প্রাইভেট কারে এসে একটি মাদ্রাসা দানবাক্সে থেকে টাকা চুরি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল...
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জোরদার অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২...