পরিবেশ রক্ষায় তরুণরাই সবচেয়ে বড়...
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাব (SAUEC) এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (১৬...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ইজারা বহির্ভূত দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর ও ঢালারপাড় এলাকার লিজ বহির্ভুত জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন না করতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। রবিবার (১৭ মে) ধলাই নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী ও সর্বসাধারণের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে স্কুল, মাদ্রাসা, কবরস্থান, সরকারি রাস্তা, রেকর্ডি ফসলি জমি ধ্বংস করে ও শত-শত মানুষের বসতভিটা হুমকির মুখে ফেলে বালু উত্তোলন করা হয়েছে।
এ বছর এমনটি হলে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। ইতোমধ্যে কয়েকটি রাস্তা, কবরস্থান ও ফসলিলি জমি ধ্বংস করা হয়েছে। এবছর যাতে প্রশাসন এমন কোন সুযোগ না দেয় তার জন্য এলাকাবাসীর এ মানববন্ধন ও প্রতিবাদ সভা।
উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হযরত আলীর পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন- দক্ষিণ ঢালারপাড় মোস্তফানগর নূরে মদিনা সুন্নী দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নানু মিয়া মেম্বার, জসীম উদ্দিন জসু, আব্দুস সামাদ মেম্বার, কাজল মিয়া, মুফতী হোসাইন আহমেদ তাহেরি, মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আমিনুল ইসলাম।
মানববন্ধনে আরো উপস্থিতি ছিলেন- হুমায়ুন কবির, গনি মিয়া, রহমত আলী, হাসান মিয়া, সাদেক মিয়া, রুবেল মিয়া, রুপ মিয়া, বাদল মিয়া, সাদু মিয়া, হেলাল মিয়া, কবির মিয়া, বাদল মিয়া, শহীদ মিয়া, শরীফ মিয়া, আবু কাশেম, হক মিয়া, গোলাম হোসেন, আলামিন সরকার, সুজন চৌধুরী, মেলন মিয়া, হান্নান মিয়া, মানিক মিয়া, নাজির সরকার, বাচ্চু মিয়া, মোজাহিদ মিয়া, মাসুক আহমেদ, সফর মিয়া, উবাইদুল ইসলাম, নুর ইসলাম, শাহ আলম, এনামুল প্রমূখ।
এসএ/সিলেট
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাব (SAUEC) এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (১৬...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ইজারা বহির্ভূত দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর ও ঢালারপাড় এলাকার লিজ বহির্ভুত জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন না...
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, পর্যটন খাতের বিকাশ এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে পারস্পরিক সহযোগিতা...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ...