কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী...
সিলেট বিভাগের পাথর-বালু মিশ্রিত পাথর কোয়ারী সমুহের বর্তমান অবস্থান ও করণীয় বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটি কানাইঘাটের সীমান্তবর্তী...
ছবি সংগৃহীত
সিলেটের জালালাবাদ এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৯ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট থানার চৌধুরীকান্দি এলাকার বাবুল বিশ্বাসের ছেলে ওমর বিশ্বাস, মৃত দুলাল মিয়ার ছেলে মুনসুর মিয়া, শান্ত বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস, মৃত নন্দ বিশ্বাসের ছেলে শুকলাল বিশ্বাস, আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া, জালালাবাদ থানার চামাউরাকান্দি এলাকার ফরিদ গাজীর ছেলে তানভীর হোসাইন শুভ শামিম, আব্দুল খালেকের ছেলে দিলদার হোসাইন, নীলগাঁও এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে রাসেল আহমদ ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে মনোয়ার হোসেন।
পুলিশ জানায়, রবিবার (১৭ মে) দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ০২টি স্টিলের বাল্কহেডসহ ১৬০০ ঘনফুট ভেজা বালু জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা নেওয়া হয়েছে। একই ঘটনায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
সিলেট বিভাগের পাথর-বালু মিশ্রিত পাথর কোয়ারী সমুহের বর্তমান অবস্থান ও করণীয় বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটি কানাইঘাটের সীমান্তবর্তী...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত...
সিলেটের জালালাবাদ এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৯ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদসহ শ্রমিক...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: আসন্ন ঈদুল আযহাকে ঘিরে জমে উঠেছে গোয়াইনঘাট উপজেলার কোরবানির পশুর হাটগুলো। উপজেলার স্থায়ী ১০টি বাজার থাকলেও ১নং...