সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি...
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ...
প্রতীকি ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের ১৮৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
সোমবার (১৮ মে) রাত ১২টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানার পুলিশ ও ডিবি-এর সহায়তায় নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী, মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারসহ মোট ৪৬ জনকে আটক করা হয়।
নিয়মিত মামলার আসামি: ২০ জন, ওয়ারেন্টভুক্ত আসামি: ৭ জন, মাদক ব্যবসায়ী: ৪ জন, মাদকদ্রব্য উদ্ধার: ২৯ বোতল ভারতীয় মদ, ৪১ পিস ইয়াবা, বিনা পরোয়ানায় গ্রেফতার: ১ জন
মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার: ১৪ জন।
একই দিনে ট্রাফিক পুলিশ বিভিন্ন অভিযানে ৯৫টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান করে এবং ৯৪টি যানবাহন আটক করে।
মামলা করা যানবাহন: ট্রাক ১টি, প্রাইভেটকার ১১টি, সিএনজি ২৩টি, মোটরসাইকেল ৫২টি, অন্যান্য ৮টি। আটককৃত যানবাহন: ট্রাক ১টি, প্রাইভেটকার ১টি, সিএনজি ১৯টি, মোটরসাইকেল ৬৪টি, অন্যান্য ৯টি।
মঙ্গলবার (১৯ মে) ভোররাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিয়মিত মামলার আসামী: ৮ জন,ওয়ারেন্টভুক্ত আসামি: ৫ জন,মাদকসেবী: ৪ জন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এসএ/সিলেট
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ...
‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেট এর যৌথ উদ্যোগে বুধবার (২০...
বিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথে ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের...
সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে সাজাসহ ০৯টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকাল ৫:৩০ ঘটিকায় শিবের...