জকিগঞ্জ থানার শ্রেষ্ঠ ওসি রাজ্জাক...
সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। একইসঙ্গে মাদক উদ্ধার...
ছবি সংগৃহীত
জনবান্ধব অটোমেটেড ভুমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য সামনে রেখে কানাইঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ভুমিসেবা মেলা ২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় উপজেলা ভুমি অফিসের উদ্যেগে নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের সামনে থেকে ভুমিসেবা মেলার বর্ণাট্য র্যালী বের করা হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ভুমিসেবাপ্রাপ্তিগণ এবং সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। র্যালী শেষে ভুমি অফিসের সামনে স্থাপতি সেবা কেন্দ্রে ৩দিনব্যাপী ভুমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।
ভুমিসেবা মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ডিজিটাল ভুমিসেবা ও স্মার্ট ভুমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনামূলক সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কশিনার ভুমি তাপস চক্রবর্তী তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বলেন বর্তমান সরকার সব ধরনের ভুমিসেবা সহজ করতে এবং ডিজিটাল ভুমিসেবা ও স্মার্ট ভুমি ব্যবস্থাপনার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে।
ভুমিসেবা প্রাপ্তিগণ অনলাইনের মাধ্যমে নামজারী, ই-নামজারী, শুনানী, খতিয়ান, ভুমি উন্নয়ন কর, সহ সকল সেবা, কোন দালাল বা মধ্যস্থকারী লোক না ধরে ঘরে বসে সকলেই করতে পারেন। মুলত এসব জানার জন্য এবং সবাই সচেতন করার জন্য এই ভুমিসেবা মেলা শুরু হয়েছে। সভায় ভুমি সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, ভুমিসেবাপ্রাপ্তিদের মধ্যে চিত্র শিল্পী ভানু লাল দাস, শ্যামল কুমার দাস, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। একইসঙ্গে মাদক উদ্ধার...
জনবান্ধব অটোমেটেড ভুমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য সামনে রেখে কানাইঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ভুমিসেবা মেলা ২০২৬...
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ...
‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেট এর যৌথ উদ্যোগে বুধবার (২০...
বিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথে ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।...