কোম্পানীগঞ্জে রাতের আঁধারে বালু লুট,...
কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের তিনতালা নামক বিস্তৃত এলাকাজুড়ে রাতের আঁধারে বালু লুটের মহোৎসব চলছে দীর্ঘদিন ধরে। এতে বড় অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে।...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা।
বুধবার (২০ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১২) দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করে আকবর। এরপর গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবার ধর্ষিত হয়।
এজাহারে বলা হয়, শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুর ১২টায় তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসএ/সিলেট
কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের তিনতালা নামক বিস্তৃত এলাকাজুড়ে রাতের আঁধারে বালু লুটের মহোৎসব চলছে দীর্ঘদিন ধরে। এতে বড় অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং সফলভাবে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্পাদনের স্বীকৃতিস্বরূপ...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল...
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। গত ২৪ ঘন্টায় সিলেটে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে মৃতের...
নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় পণ্য আটক করেছে পুলিশ। এসময় একনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে...