কুলাউড়ায় কোরবানির পশু জবাই ও...
মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাচাউন এলাকার বাসিন্দা খলিল মিয়ার বাড়ি থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
স্থানীয় তথ্য মতে , সকালে ঘুম থেকে উঠে খলিল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘরের সিলিংয়ের বাঁশের ওপর বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। হঠাৎ ঘরের ভেতরে এত বড় সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়।
একপর্যায়ে উত্তেজিত কয়েকজন গ্রামবাসী সাপটিকে পিটিয়ে মারার প্রস্তুতি নেন। তবে স্থানীয় এক সচেতন ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
পরে তাঁরা উপস্থিত জনতাকে শান্ত করে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই উদ্ধার করেন।
শ্রীমঙ্গল রেঞ্জ বন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন , উদ্ধার হওয়া অজগরটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান রেবিস ভ্যাকসিন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ।...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা শ্রমিক ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত...
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর...
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।...