নগরীতে ৩২ ঘণ্টায় ৯৮ জন...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ৩২ ঘণ্টায় মোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের ১৯৩টি যানবাহনের বিরুদ্ধে...
ছবি সংগৃহীত
কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে কানাইঘাট থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।
তিনি বিশেষভাবে মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন চুরি, ডাকাতি ও কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহŸবান জানান। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে। তবে শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ নয়, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধই প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে উল্লেখ করেন।
গাছবাড়ী দক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী বোরহান উদ্দিনের সঞ্চালনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, ঝিংগাবাড়ী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, গাছবাড়ী দক্ষিণ বাজার বণিক সমিতির সহ সভাপতি তাজ উদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, কানাইঘাট থানার এসআই দূর্গা কুমার, ঝিংগাবাড়ী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল্লাহ, ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ, ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির, ১নং ওয়ার্ড সদস্য মাহমুদ হোসেন, সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ ও রাব্বি হাসনাত ইমন প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ৩২ ঘণ্টায় মোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের ১৯৩টি যানবাহনের বিরুদ্ধে...
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক...
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে প্রথম বারের মতো ‘ইউএনও মেধা বৃত্তি’ মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এককালীন নগদ বৃত্তি, ম্যাডেল পদক ও সনদ...
সারাদেশে শিশু ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৃশংস ঘটনাগুলোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুরারিচাঁদ কলেজ...
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া...