ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মুফতি...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মুফতি...
পবিত্র ঈদুল আজহায় দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানালেন মুফতি আব্দুল ওয়াদুদ লাতিফী
তাজিদুল ইসলাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মুফতি আব্দুল ওয়াদুদ লাতিফী।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।
উল্লেখ্য, তিনি বাইতুল ইসলাহ একাডেমী ফাউন্ডেশন লন্ডন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ছৈলা ওয়েল ফেয়ার ট্রাষ্ট-এর চেয়ারম্যান এবং ছৈলা দাখিল মাদ্রাসা ও ইয়াতীম খানা-এর প্রতিষ্ঠাতা হিসেবে শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
প্রবাসে অবস্থান করেও তিনি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসহায় পরিবার, এতিম শিশু, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তাঁর অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত।
এলাকাবাসীর মতে, মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা ও অবদান সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করছে। ঈদুল আজহার এই পবিত্র সময়ে তাঁর শুভেচ্ছা বার্তা দেশ-বিদেশে অবস্থানরত মানুষের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিয়েছে।
টিএ/ছাতক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মুফতি...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতকের ঐতিহ্যবাহী চরমহল্লা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী মাওলানা শামিম আহমদ।মাওলানা শামিম আহমদ একজন সুপরিচিত লেখক, সংগঠক, শিক্ষানুরাগী ও...
ঈদুল আযহার মহিমান্বিত ও আনন্দঘন মুহূর্তে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ নং কাঠইর ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর...
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ছাতক উপজেলা জুড়ে ইজারা বহির্ভূত পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের...