দক্ষিণ সুরমায় ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০  পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।  সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন পূর্ব খোঁজারখলা বায়তুল পালা মসজিদ গলির রোমানা মঞ্জিলের ১নং রোডের ৫১২ নং বাসার ভাড়াটিয়া আকবরের রুমে অভিযান পরিচালনা করে। 

পরে অভিযানে ১০০ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আকবর আলী ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার ইব্রাহিম মিয়া ওরফে আব্রাহিমের ছেলে। 

পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন পূর্ব খোঁজারখলা বায়তুল পালা মসজিদ গলির রোমানা মঞ্জিলে ভাড়াটিয়া আকবরের রুমে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৭, তাং-২৯/০৬/২০২৬খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) টেবিল এর ১০(ক) রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

এসএ/সিলেট