অনলাইন জুয়ায় জেল ৫ বছর, ম্যাচ ফিক্সিংয়ে ৭ বছর

post-title

ছবি সংগৃহীত

জুয়ার অপরাধে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রেখে মঙ্গলবার জুয়া প্রতিরোধ বিল পাস হয়েছে জাতীয় সংসদে। স্

বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুয়া প্রতিরোধ বিল–২০২৬ উত্থাপন করলে বিরোধী দলের সদস্যদের আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব দেন। এসব প্রস্তাব কণ্ঠভোটে নিষ্পত্তি করেন স্পিকার। ১৮৬৭ সালের 'দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট'  রহিত করে নতুন এই আইন করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ত হলে ২ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

অনলাইন জুয়ার অপরাধ করলে ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। কেউ অনলাইন বেটিংয়ে সম্পৃক্ত হলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ কোটি টাকা অর্থ দণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের সাজা হবে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

পাস হওয়া বিলে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের কাজকে অপরাধ হিসেবে গণ্য করে ১৪ ধরনের সাজার বিধান রাখা হয়েছে। অনলাইনে জুয়া খেললে, খেলা পরিচালনা বা সহায়তা করলে বিজ্ঞাপন দিলেও সাজা হবে।

এসএ/সিলেট