আবুল হাসান এমপির শোক

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আনওয়ারুল হক'র ইন্তেকাল

post-title

ছবি সংগৃহীত

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ'র দীর্ঘ দিনের সাবেক ইমাম ও খতীব,জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর নিবাসী মাওলানা আনওয়ারুল হক বুধবার (৮ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের নামাজে জানাজা বুধবার বিকেল সাড়ে ৫টায় তাঁর প্রতিষ্ঠিত উত্তর মনসুরপুর (ডেমার গ্রামের দক্ষিণে) মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এদিকে, মাওলানা আনওয়ারুল হক'র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান।

শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।  শোক বার্তায় তিনি বলেন,'মাওলানা আনওয়ারুল হক ছিলেন একজন মুত্তাকী বিদগ্ধ আলেম। দীর্ঘদিন তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ছিলেন জামেয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ লামারগ্রাম সহ সিলেটের বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।ছিলেন আদর্শ স্থানীয় আলেম।

তাঁর ইন্তেকালে দ্বীনি দাওয়াত ও শিক্ষার যে অপূরনীয় ক্ষতি হলো,তা সহজে পুরণ হবার নয়।আল্লাহ তাঁর নেক আমল সমূহ কবুল করুন,তাকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুন।আমীন।

এসএ/সিলেট