সিলেটে সাংবাদিক তুরাব হত্যার বিচারের...
সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রæত বিচার নিশ্চিতের দাবিতে সিলেটের জেলা...
সিলেট প্রেসক্লাবে মতবিনিময়
ছবি সংগৃহীত
মানুষের কাছে মহাগ্রন্থ আল কুরআনের বিশুদ্ধ বার্তা পৌঁছাতে কাজ করছে কুরআন পাঠ আন্দোলন। মঙ্গলবার বিকেলে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনটির আহবায়ক আবু সাঈদ খান। কুরআনের আলোকে দায়িত্বশীল সাংবাদিকতা শীর্ষক এক মতবিনিময়ের আয়োজন করে কুরআন পাঠ আন্দোলন।
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের আহবায়ক আবু সাঈদ খান বলেন, মাতৃভাষায় আল্লাহর বাণী অনুধাবন করা গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রদায়ের মধ্যে কুরআনের সম্পর্ক সৃষ্টি করা এবং মাতৃভাষায় বুঝে কুরআন পড়ায় উদ্বুদ্ধ করা এই সংগঠনের মূল লক্ষ্য। কুরআন পড়াকে সংস্কৃতিতে রূপান্তর করার পরামর্শ দেন তিনি।
আবু সাঈদ খান আরও বলেন, তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই-বাছাই করা হচ্ছে সাংবাদিকদের কাজ। সাংবাদিকরা অনেক ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। কুরআনের আলোকে সাংবাদিকতা করা গেলে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল হবে।
সভাপতির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, আমাদের সকল কাজের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ। সাংবাদিকরা মানবকল্যাণে আরও বেশি নিবেদিত হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি কুরআন হাদিস চর্চায় সাংবাদিকদের মনোনিবেশ করার পরামর্শ দেন। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এতে অংশগ্রহণ করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন ও আনাস হাবিব কলিন্স, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, ক্লাব সদস্য আহমদ মারুফ, মো. মারুফ হাসান, একে কাওছার, শফিক আহমদ শফি, আব্দুল হান্নান প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রæত বিচার নিশ্চিতের দাবিতে সিলেটের জেলা...
সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন'র নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ফয়ছল আলমকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে মঙ্গলবার রাতে তাঁর নগরীর...
বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটে স্বাগত জানাতে প্রস্তুতিসভা করেছে মহানগর বিএনপি। সোমবার (১৫ জুন) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়...
সিলেটে প্রথম বারের মতো ৬ জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হলো মর্যাদাপূর্ণ ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড ২০২৬’। জমকালো আয়োজনে শুক্রবার রাতে...
সিলেটের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক জালালাবাদের সাবেক নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর বাসায়...