মৌলভীবাজারে ১১ দৃষ্টিপ্রতিবন্ধী...
মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলছে দৃষ্টি প্রতিবন্ধিতার করুণ ইতিহাস। একই বাড়ির দুটি পরিবারে বর্তমানে ১১ জন সদস্য...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগরে বন্যাকবলিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সিলেট রেঞ্জ পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সেখানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় বন্যাকবলিত ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
শুধু খাদ্য সহায়তাই নয়, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জেলা পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্প থেকে বন্যাদুর্গতদের বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন "যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের একটি অন্যতম মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই মানবিক ও চিকিৎসা সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এসএ/সিলেট
মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলছে দৃষ্টি প্রতিবন্ধিতার করুণ ইতিহাস। একই বাড়ির দুটি পরিবারে বর্তমানে ১১ জন সদস্য...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদসহ অমিত সতনামী নামে এক মাদক কারবারিকে স্থানীয় গ্রামবাসী ও পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।...
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুষাইনগর গ্রামে রাতের আঁধারে বাগানের বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। ৮ জুলাই বুধবার রাতে...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু ও ধলাই নদের বাঁধ ভেঙে গেছে। এতে জেলাজুড়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। সড়ক-কালভার্ট ভেঙে প্লাবিত...