কোম্পানীগঞ্জে ৮টি গাড়িসহ ১২০০ ঘনফুট...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৮ গাড়ি চোরাই পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পূর্ব...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৮ গাড়ি চোরাই পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ পাথর জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে দুটি হাইড্রলিক ট্রাক ও ছয়টি ট্রাক্টরে প্রায় ২ হাজার ২শ ঘনফুট আস্ত ও ভাঙা পাথর জব্দ করা হয়। এর মধ্যে উৎমা ছড়ার ৮০০ ঘনফুট বোল্ডার, সাদা পাথর ৪০০ ঘনফুট বোল্ডার এবং সাদা পাথর ও উৎমাছড়ার ভাঙা পাথর ১০০০ ঘনফুট।
আরও জানা গেছে, ইতোপূর্বে বিভিন্ন স্থানে সাদাপাথর, শাহ আরেফিন টিলার পাথর ও উৎমাছড়ার পাথর জব্দ করে তা স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেওয়া হতো। কিন্তু রাতের আঁধারে মাঝেমধ্যে এসব পাথর চুরি হওয়ার ঘটনাও ঘটেছে। এতে রাজস্ব হারায় সরকার।
এজন্য জব্দকৃত আস্ত পাথর উপজেলা পরিষদের পাশে নদীর বাঁধে ডাম্পিং এবং ভাঙা পাথরগুলো উপজেলা পরিষদের সামনে রাখা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে জব্দকৃত ভাঙাপাথর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের নির্মাণকাজের জন্য বন্টন করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, বিভিন্ন স্থানে পাথর লুটপাট ঠেকাতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সাদাপাথর কান্ডের পর থেকে এপর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১ কোটি টাকার অর্থদণ্ড ও ৩০০ শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে নিলামে বিক্রি করে প্রায় দেড় কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এসএ/সিলেট
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৮ গাড়ি চোরাই পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পূর্ব...
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব পালনকারী ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ...
সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার র্যাপিড অ্যাকশন...
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে সিলেটেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ‘সাধারণ শিক্ষার্থী অধিকার’ ব্যানারে শহিদ...
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এক সহকারী নিরাপত্তা কর্মকর্তা সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। কর্মস্থলের আবাসিক এলাকা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো...