শেফ’স এন্ড কুক’স অব সিলেট ডিভিশন’-এর অভিষেক অনুষ্ঠানে কয়েস লোদী

পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নতির পেছনে রয়েছে শেফদের অনন্য ভূমিকা

post-title

ছবি সংগৃহীত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন  প্রত্যেকটি ব্যবসা বাণিজ্যের প্রাণ হচ্ছে তার কর্মকর্তা কর্মচারীরা। এদের আন্তরিকতা আর সেবার উপর প্রতিষ্ঠান গুলোর উন্নতি ও সুনাম নির্ভর করেছে।

অনুরূপ সিলেটের হোটেল মোটেল, রেস্টুরেন্ট পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্টানগুলোর সুনামের পেছনে রয়েছে শেফদের অনন্য ভূমিকা। তাদের কারণেই এসব প্রতিষ্টান ঠিকে আছে, উন্নতি করছে।। তাই এসব প্রতিষ্টানে এদেরকে যথাযথ মুল্যায়ন করা জরুরী।

তিনি সিলেট বিভাগের রন্ধনশিল্পীদের দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে গঠিত‘শেফ এন্ড কুক’স অব সিলেট ডিভিশন’-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বুধবার (১৫ জুলাই ) সিলেটের একটি অভিজাত মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নতুন কমিটির ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নবগঠিক কমিটির সভাপতি সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কোহেল আহমদ তাপাদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এবং সংগঠনের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ফয়ছল আলম, হোটেল প্যারাডাইস ইন এর পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ফায়সাল আব্দুল্লাহ, উপদেষ্টা সাজ্জাদ খান,  মো. আজহারুল ইসলাম, মো, ফখরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হেলাল তরফদার।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল ও ক্যাটারিং সার্ভিসের সঙ্গে যুক্ত পেশাদার শেফ এবং কুকরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের (২০২৬/২০২৭) মেয়াদের জন্য একটি শক্তিশালী ও গতিশীল কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রথমে কমিটির তালিকা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ট সাংবাদিক মো. ফয়ছল আলম। পুর্ণাঙ্গ কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদী। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসএ/সিলেট