জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্রত্যাহার

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ইউএনও পদ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট