মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর মডেল...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ...
ছবি সংগৃহীত
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার স্বামী পালিয়ে যান।
জানা গেছে, বুধবার (১৫ জুলাই) জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামে পরিচালিত অভিযানে এই ঘটনা ঘটে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, মৌলভীবাজারের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে হাসিনা বেগম নামে এক নারীকে আটক করে।
অভিযানে তল্লাশিকালে একটি লেডিস পার্সের ভেতর থেকে নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের কৌটার ভেতরে থাকা আরও দুটি পলিপ্যাকেট থেকে ২০০ ও ১০০ পিসসহ মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাসিনা বেগম উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. এনামুল হক জিলিম অভিযানের সময় পালিয়ে যান। তিনি একই গ্রামের মৃত ঈমানী মিয়ার ছেলে।
এ ঘটনায় জুড়ী থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএ/সিলেট
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার।...
মৌলভীবাজারের রাজনগরে বন্যাকবলিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার একামধু বেড়িবাঁধ...
মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলছে দৃষ্টি প্রতিবন্ধিতার করুণ ইতিহাস। একই বাড়ির দুটি পরিবারে বর্তমানে ১১ জন সদস্য...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত...