গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ ২...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে জনগণের মতামত উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিকভাবে মূল্য দিতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন এবং সেই অবস্থানের বিরুদ্ধে গেলে বিএনপির পতন ঘটবে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
পাটওয়ারী বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট বিদ্যমান। একই সঙ্গে কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে বিএনপির নেতাকর্মীদের হাতে যাচ্ছে। মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশামতো চালু না হওয়া এবং চীন সফর থেকে কাঙ্ক্ষিত চুক্তি না আসাও সরকারের ব্যর্থতা।
পাটওয়ারী বলেন, ভোটের দিন রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজি হয়েছে এবং এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ছিল। নির্বাচনের আগে বিএনপির তিনটি প্রধান দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা। প্রায় ৭০ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন। এ কারণে সংস্কারবিরোধী অবস্থান নিলে বিএনপি জনসমর্থন হারাবে।
আওয়ামী লীগ আমলের বিভিন্ন অপরাধের বিচার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে ছাড় দেওয়া হচ্ছে এবং বিচার কার্যক্রম যথাযথভাবে এগোচ্ছে না।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের সিলেট জেলা ও মহানগরের নেতারা।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই...
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, একটি গাছ শুধু প্রাণহীন কোনো বস্তু নয়, এটি জীবনের প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের...
মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে একটি...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ওষুধ...
সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।...