কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৬-২০২৭ নিলামবর্ষের ১৪তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত এ নিলামে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উৎপাদিত গ্রিন টি সর্বোচ্চ ২ হাজার ৭৯০ টাকা কেজি দরে বিক্রি হয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
নিলাম সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল টি ব্রোকার্সের মাধ্যমে বিটিআরআইয়ের মোট ৯৯ কেজি গ্রিন টি পাঁচটি লটে বিক্রির জন্য তোলা হয়। এর মধ্যে দুটি লট যথাক্রমে ২ হাজার ৭৯০ টাকা ও ২ হাজার ৭১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশের চা নিলামের ইতিহাসে বিটিআরআইয়ের গ্রিন টি বিক্রির ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দর।
শ্রীমঙ্গল টি ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেলাল উদ্দিন আহমদ বলেন, “বিটিআরআইয়ের গ্রিন টি উচ্চমানসম্পন্ন হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। উন্নত গুণগত মানের কারণেই নিলামে এ ধরনের রেকর্ড মূল্য পাওয়া সম্ভব হয়েছে।”
নিলামে বিটিআরআইয়ের গ্রিন টি শ্রীমঙ্গলের মোস্তাক টি হাউজ ও গুপ্ত টি হাউজ কিনেছে বলে জানা গেছে।
বিটিআরআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটির গ্রিন টি ফ্যাক্টরি দেশের অন্যতম আধুনিক চা প্রক্রিয়াজাতকরণ, গবেষণা ও উৎপাদন কেন্দ্র। অভিজ্ঞ চা বিজ্ঞানীদের তত্ত্বাবধানে গবেষণালব্ধ প্রযুক্তি ব্যবহার করে এখানে উন্নতমানের গ্রিন টি উৎপাদন করা হচ্ছে। এর সুফল শুধু বিটিআরআইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; দেশের বিভিন্ন চা কারখানা ও ক্ষুদ্র চা চাষিরাও আধুনিক গ্রিন টি উৎপাদন প্রযুক্তি ও মানোন্নয়নের সুবিধা পাচ্ছেন।
সূত্র আরও জানায়, ভোক্তাদের চাহিদা ও ক্রয়ক্ষমতা বিবেচনায় বর্তমানে বিভিন্ন গ্রেড ও মানের গ্রিন টি উৎপাদন করা হচ্ছে। দেশে ধীরে ধীরে গ্রিন টি-এর বাজার সম্প্রসারিত হওয়ায় চা শিল্পে বহুমুখীকরণ ও মূল্য সংযোজনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রিন টি উৎপাদন ও বাজার সম্প্রসারণ বাংলাদেশের চা শিল্পের ভবিষ্যৎ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের...
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলন্ত ১২০০ কমলা গাছ কেটে ফেলার ঘটনায়...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ২৩ বোতল (৮.৬২৫ লিটার) বিদেশি মদসহ দুই মাদককারবারী আটক করা হয়েছে। এ সময় মাদক...
মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করা হয়।জানা যায়,...