বিদ্যালয়ের সিসি টিভি ও মনিটর চুরি

সোনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ থাকার পরও চুরি

post-title

সংগৃহীত

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।


ধারণা করা হচ্ছে গতকাল ২৭ জুন রাত থেকে ২৮ জুন সকালের মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে। বিদ্যালয়টি গতবছর ২০২৫ সালের ২৮ এপ্রিলেও চুরির শিকার হয়। গতবছর একই দিনে চোরেরা স্কুলের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। একই তারিখে দুই বছরে দুইবার চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাস বাদী হয়ে বুধবার (২৯ এপ্রিল) বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে স্কুল ছুটি দিয়ে তারা বাড়ি চলে যান। বুধবার সকালে স্কুলে এসে দেখতে পান অফিস রুমের তালা ভেঙ্গে কে বা কারা স্কুলের সরকারিভাবে প্রাপ্ত ১টি মনিটর, ল্যাপটপ ১ টি, ৩টি সিসি ক্যামেরা, ১ টি রাউটার ও প্রয়োজনীয় কাগজপত্রাদি চুরি করে নিয়ে গেছে। 


চুরির ঘটনাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুব কে অবগত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিউলি দাস।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, তালা না ভেঙ্গে বিদ্যালয়ের সিসি টিভি ও মনিটর কিভাবে চুরি হয় এটা রহস্য জনক। 

এই বিষয়ে সটিক তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসী।


 অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই শামসুল হক সুমন জানান, অভিযোগ পেয়েছি এবং স্কুলে গিয়ে সরজমিন দেখে এসেছি । তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে। 


টিএ/ছাতক