কানাইঘাটে পুলিশের অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যায় সিলেট নগরীর বন্দর বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চন্দন কুমার চন্দ্র সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজপুর গ্রামের মৃত মৃত সত্যেন্দ্র চন্দ এর পুত্র।

পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এএসআই (নি:) অলিউল হাসান সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করে কানাইঘাট সিআর-৩৩৯/২৪ এর ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী চন্দন কুমার চন্দ্রকে গ্রেফতার করা হয়।  ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট