কানাইঘাটে পুলিশের অভিযানে ইয়াবা ও...
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদককারবারী শফির উদ্দিন পালিয়ে যান। রবিবার পুলিশের...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ও রোববার (১৫ ও ১৬ আগস্ট) অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চা-পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় বিজিবি ৪৮ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য জানান।
কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এসএ/সিলেট
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদককারবারী শফির উদ্দিন পালিয়ে যান। রবিবার পুলিশের...
মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।...
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি নিকুঞ্জ ভিলায় নির্মমভাবে তিন খুনের ঘটনায় বাবুল মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলেছে পুলিশ। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য...
পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ...
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে বের হতে হলে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। তাতে প্রায় দুই বছর সময়...