সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার...
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড...
ছবি সংগৃহীত
মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মহানগরীর শাহজালাল উপশহর এলাকার ডি ব্লকের ৩৫ নং রোডের ৩ নাম্বার বাসার বাইরে একটি বাথরুমের ছাদের উপর এসি চুরির চেষ্ঠা করে এক কিশোর। এসময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
পরে স্থানীয়রা ওই কিশোরকে বাথরুমের ছাদে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। এসময় খবর পেয়ে বেলা ২টার দিকে শাহজালাল উপশহর ফাঁড়ির একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরীর শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম।
এসএ/সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের টানা মাদক বিরোধী অভিযানে এবার ইয়াবা ট্যাবলেট ও মদ বিক্রির নগদ ৩লক্ষ ১০ হাজার ৫’শ টাকা ও ৩০ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের...
মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।...
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি নিকুঞ্জ ভিলায় নির্মমভাবে তিন খুনের ঘটনায় বাবুল মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলেছে পুলিশ। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য...
পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ...