সুবাস'র ২য় ধাপে চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা "সুবাস" র উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপন কর্মসূচি  বাস্থবায়নের লক্ষ্যে রবিবার (১৬  আগষ্ট)  দুপুর ২ ঘটিকার সময় সিলেট জেলার গোলাপগঞ্জ  উপজেলার  কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে  বৃক্ষরোপন ও চারা বিতরন অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে।

"একটি হলেও বৃক্ষরোপন  করবো জনে জনে,  সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে " শ্লোগানকে সামনে নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে  বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা " সুবাস " এর  সভাপতি মো আখতার হোসেন এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি ও কলামিস্ট সৈয়দ আছলাম হোসেন এর পরিচালনায়  ও সংস্থার অর্থ সম্পাদক মো ফখরুল ইসলাম এর উপস্থিততে  গোলাপগঞ্জ উপজেলার  হাজীপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়, বরায়া উচ্ছ বিদ্যালয় ও বরায়া শিশু বিদ্যালয়ে গাছের চারা  রোপন ও বিতরন  অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরায়া উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, মো ফরহাদ আহমদ,  মো মিজানুর রহমান চৌধুরী,  হাজিপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, রাজু আহমদ, শিমু বেগম, হোসাইন আহমেদ, আফিফা আক্তার, ইয়াসমিন আক্তার, ও রেশমা আক্তার প্রমূখ।

আয়োজকরা বলেন,  পরিবেশের ভারসাম্য রক্ষা  জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা,  এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য সমাজ বিনির্মানে " সুবাস " দীর্ঘদিন ধরে  বহুমুখী কাজ করে যাচ্ছে। সুবাস এর বৃক্ষরোপন কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসার  বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরন  করা হয়।


এসএ/সিলেট