আটকের পর ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরাধী আন্দোলনের নেতা মাহদী

post-title

ছবি সংগৃহীত

আটকের ২০ ঘন্টার মধ্যে থানা থেকে ছাড়া পেয়েছেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে ছাড়া পান তিনি। মাহদীর সাথে আটক বাকী দুজনকেও ছেড়ে দেয় পুলিশ। অপর দুজন হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব।

এরআগে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়েছিলো।

পুলিশ জানায়, প্রশানের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভমিছিলের আয়োজন করে মাহদি হাসানসহ তার লোকজন। এর পূর্বে তাকে বিক্ষোভ মিছিল করতে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেয়া হয়নি।

তারা প্রশাসনের বাঁধা উপেক্ষা করে মাহদীসহ তার লোকজন কোর্ট মসজিদ এলাকায় জড়ো হয়। এতে আইনশৃঙ্খা অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা তৈরীর আশঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।

এসএ/সিলেট