মাধবপুরে পরিত্যক্ত ভবন মিলল যুবকের...
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের...
ছবি সংগৃহীত
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী হাসানকে আটক করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করা হয় বলে জানা গেছে।
তবে মাহদী হাসানসহ তিনজনকে আটকের সময় কোর্ট মসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য কোনো নেতা কর্মী বা আন্দোলনকারীকে দেখা যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে ‘ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি।
ওসি বলেন, প্রশাসনের বাধা উপেক্ষা করে আয়োজকেরা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়।
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের...
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত...
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দিগ্ধ...
ফের ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এই মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।সোমবার...
হবিগঞ্জের মাধবপুরে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বিলাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত...