কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি কামিল গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০৫ মাসের সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় কানাইঘাট থানার দর্পনগর পশ্চিম (খরচটি)  এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহমদ আল কামিল কানাইঘাট উপজেলার দর্পনগর পশ্চিম (খরচটি) এর আফতাব উদ্দিন এর পুত্র। বুধবার কানাইঘাট থানা পুলিশের এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এএসআই (নি.) বিলাল আহমদ সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কোতায়ালী সিআর নং-৫২৫/২২ এর ০৫ মাসের সাজা পরোয়ানাভুক্ত এবং কানাইঘাট সিআর নং-৫৮১/২০২৪ এর পরোয়ানাভুক্ত আসামী আহমদ আল কামিল গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট