নগরীর সোবহানীঘাট থেকে বিপুল...
মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান দিয়ে ভারতীয় অবৈধ ‘নিভিয়া সফট’ ক্রিমসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময়...
ছবি সংগৃহীত
মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা হিসেবে ৮ হাজার ৩৫০ টাকাসহ শাহানা বেগম নামে এক নারী মাদককারবারীকে আটক করেছে।
শনিবার (২২ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর আবাসিক এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসার নিচতলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে শাহানা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
আটক শাহানা বেগম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট (ভোড়াগুট) এলাকার সুন্দর আলীর মেয়ে এবং হারুন মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকায় জাহাঙ্গীর মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটক শাহানা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহানগরীতে মাদকবিরোধী অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএ/সিলেট
মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান দিয়ে ভারতীয় অবৈধ ‘নিভিয়া সফট’ ক্রিমসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময়...
মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা হিসেবে ৮ হাজার ৩৫০ টাকাসহ শাহানা বেগম নামে এক নারী মাদককারবারীকে আটক...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য, গবাদিপশু ও অবৈধভাবে বালু-পাথর বহনকারী নৌকা জব্দ করেছে...
দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের একটি ইনডোর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর রিফাত আহমেদ (১৫) হত্যার ঘটনার অন্যতম পলাতক আসামি জুয়েল আহমেদকে (১৮) গ্রেপ্তার...
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো ২৯ বাংলাদেশি নাগরিকের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত...