সিলেট সীমান্তে ৭৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের সীমান্তে অভিযান বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযানে এই মালামাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদস্যরা সিলেট সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং সোনরহাট বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে।

এসময় বিপুল পরিমান ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মেডিসিন, গরু, শাড়ী, চকলেট, বিড়ি, সুপারি, সবজি এবং বিয়ার আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/সিলেট