সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম শুরু হওয়ায় শুরুতে অনেকে কিছুটা দূরত্ব বজায় রাখলেও সংস্থাটি কাজ শুরু করলে এর সুফল সবাই দেখতে পাবেন বলে মন্তব্য...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে নষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত উপজেলার নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়। অভিযানে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম শুরু হওয়ায় শুরুতে অনেকে কিছুটা দূরত্ব বজায় রাখলেও সংস্থাটি কাজ শুরু করলে এর সুফল সবাই দেখতে পাবেন বলে মন্তব্য...
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে...
সিলেটের সীমান্তে অভিযান বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযানে এই...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার...
সিলেট নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন...