তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...
মহানগর বিএনপির মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠান
ছবি সংগৃহিত
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার উৎপাদনমুখী রাজনীতিই বিএনপির মূল আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে যে মৎস্য বিপ্লব ও সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ জননেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। প্রাকৃতিক জলাশয় রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে সুরমা নদীতে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঐতিহাসিক সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে এই মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন আরও বলেন, বিগত দেড় দশক ধরে চলা স্বৈরাচারী শাসনের ফলে দেশের প্রতিটি খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল । আমাদের প্রাকৃতিক সম্পদ ও নদী-নালাগুলো দখলদারদের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল। এখন সময় এসেছে দেশকে নতুন করে সাজানোর। বিএনপির এই মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি দেশের আপামর জনসাধারণের পুষ্টির চাহিদা পূরণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার একটি সামাজিক আন্দোলন। জননেতা তারেক রহমানের সুদূরপ্রসারী ও উন্নয়নমুখী রাষ্ট্রদর্শনের ওপর ভিত্তি করে আমরা প্রতিটি পাড়া-মহল্লা ও তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়নকে বেগবান করব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে টেকসই উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। দীর্ঘদিনের অবহেলা আর বৈষম্য পেছনে ফেলে দেশের মানুষ এখন নতুন করে সুদিনের আশার আলো দেখছেন। আমরা আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, আফজাল উদ্দিন ও আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো ও মতিউল বারী খুর্শেদ, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডাঃ এম এ হক বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, পাঠাগার বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, কৃষি বিষয়ক সম্পাদক- মফিজুর রহমান জুবেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির আহমদ ও শফিক নুর, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, ওলিউর রহমান ডেনি, মতিউর রহমান শিমুল ও হারুনুর রশিদ, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সহ সিলেট মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...
সিলেটের একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা...
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)...
আধুনিক সিলেটের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আলহাজ আবুল...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) কার্যকরি কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ...