ইছামতি কামিল মাদরাসায় ঈদে মীলাদুন্নবী...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭...
ছবি সংগৃহীত
সিলেট জেলা বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। খেলাধূলা আমাদের শেখায় যে সাময়িক হার মানেই সব শেষ নয়, বরং ঘুরে দাঁড়ানোর নামই জীবন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেখানে দেশের খেলাধুলা নিয়ে প্রতিটি জেলা ও উপজেলায় মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা ও ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ করাসহ ছিল বেশ কিছু পরিকল্পনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার খেলাধুলার উন্নয়নের জন্য এসব পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং নতুন প্রজন্মকে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। খেলাধুলাকে পরিপূর্ণ পেশা হিসেবে নিতে হবে তাহলেই একটি পরিবারের ভরসা হবে এবং একজন খেলোয়াড় তার ক্যারিয়ারে সফলতার সহিত অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে এমসি গাউন্ড ক্রিকেটার্সের আয়োজনে ক্রিকেট লীগের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ- সভাপতি আব্দুল কাদির সেলিম, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য কুটি মিয়া, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক তাজির আহমদ তাজ।
এসএ/সিলেট
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭...
সিলেট জেলা বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের...
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি...
উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত...
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বঙ্গবীর...