হবিগঞ্জে স্কুলের মেঝে ধসে ৫...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়ে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকা থেকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
নিখোঁজ চার শিশু হলো—ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।
নিখোঁজ শিশুদের স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও স্থানীয় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজ চার শিশুর সন্ধানে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ স্থানীয় সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
এসএ/সিলেট
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...
হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার ও...
হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টার মাথায় সিলেটের শাহপরান এলাকায় এক স্কুলছাত্রকে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে...
হবিগঞ্জ মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌণে ৩টার দিকে মাধবপুর পৌরসভার...
হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের...