সিলেট সীমান্তে প্রায় অর্ধকোটি টাকা...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ছবি সংগৃহীত
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮-বিজিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৪৮ বিজিবির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালান জব্দ করা হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের সীমান্তবর্তী এলাকা কালাইরাগ, সংগ্রাম, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, সোনারহাট ও নোয়াকোট বিওপির সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় অবৈধ মহিষ ও গরু, শাড়ি, মেহেদি, জিরা, চকলেট, কম্বল, সুপারি, বিস্কুট জব্দ করা হয়। এ সময় মদ ও বিয়ারও জব্দ করে বিজিবি।
পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকি নৌকা আটক করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক সিজারমূল্য ৫১ লাখ ৯০ হাজার ১০০ টাকা বলে জানায় বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএ/সিলেট
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ দাবি নিয়ে সিলেট উন্নয়ন...
মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর বাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই সভা...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) হল রুমে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রæপ (সারেগ)-এর সদস্যবৃন্দের সাথে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০...
মহানগর বিএনপি'র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, কোনো অবস্থাতেই দলে কোনো ডেভিল ও সুবিধাবাদীদের স্থান দেওয়া হবে না। তাঁতী দলের আগামী কমিটি গঠনের ক্ষেত্রে যারা...