মহানগর বিএনপির সিসিকের সংবর্ধনা বয়কট...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানার্থে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বয়কটের...
সিসিকের প্রশাসকের স্বেচ্ছাচারিতা
সংগৃহিত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর বিএনপি, জেলা ও কেন্দ্রীয় নেতারা। সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তারা বয়কটের সিদ্ধান্ত নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনা আয়োজন না করা ও অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো সিটি কর্পোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছে।’
মহানগরের সাথে একাত্মতা পোষণ করে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির অন্যান্য কর্মসূচিতে ছিলাম। কিন্তু সিসিকের অনুষ্ঠান যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় বয়কট করতে হচ্ছে।’
এর আগে অবশ্য সিলেট প্রবেশের পথে মহানগর বিএনপির নেতা কর্মীরা নগরীর ৭টি পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানায়। এছাড়া দুই ওলীর মাজার জিয়ারতের সময়ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ওলীক‚ল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন রাষ্ট্রপতি।
বিকেল সাড়ে তিনটায় সিলেট সিটি করপোরেশন রাষ্ট্রপতির সম্মানে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে, সিটি কর্পোরেশনের এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মহানগরের সাথে ঐক্যমত পোষণ করে অনুষ্ঠান বয়কট করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি, নির্বাহী সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নির্বাহী সদস্য মিজানুর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সহ কেন্দ্র, জেলা ও মহানগরের নেতারা। বিক্ষুব্ধ নেতারা জানান, দলের ত্যাগী ও সিনিয়র নেতৃবৃন্দকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। সিসিক প্রশাসক তার অনুসারী কিছু লোক নিয়ে এ আয়োজন করেছেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘ওই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না।’
কাওছার আহমদ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানার্থে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বয়কটের...
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতা আব্দুল মজিদ বকুলকে মারধরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ’সহ...
সিলেটের জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান চালিয়ে ৬শ' পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা এবং তা...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।...