মহানগর বিএনপির সিসিকের সংবর্ধনা বয়কট...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানার্থে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বয়কটের...
বানী
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানার্থে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এই বয়কটের সিদ্ধান্ত নিশ্চিত করে জানান, সিসিকের এই অনুষ্ঠানে দলের কোনো নেতাকর্মী অংশ নেবেন না।
এর আগে রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে নগরীর ৭টি প্রধান পয়েন্টে অবস্থান নিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম সিলেট সফর আমাদের জন্য অত্যন্ত সম্মানের। তাঁর প্রতি আমাদের শতভাগ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আমরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছি এবং বিদায়ও জানিয়েছি।
মহানগর বিএনপির অনুষ্ঠান বয়কটের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, “গত দেড় দশকের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত, কারাবরণ ও অঙ্গহানির শিকার হয়েছেন, তাঁদের একটি বড় অংশ এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি।
দুঃসময়ে ত্যাগী এসব নেতাকর্মীর পাশে দাঁড়ানোকে রাজপথের কর্মী হিসেবে নিজের মানবিক দায়িত্ব মনে করেছি।
সেই কারণেই সংবর্ধনায় না যাওয়ার ব্যাপারে আমার বিবেক বাধা দিয়েছে।
তিনি আরও স্পষ্ট করেন, রাষ্ট্রপতি আমাদের সবার। তবে দলের ও ত্যাগের প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও আমরা রাজপথে নেতাকর্মীদের পাশেই থাকব।
জুয়ে/সিলেট
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানার্থে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বয়কটের...
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতা আব্দুল মজিদ বকুলকে মারধরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ’সহ...
সিলেটের জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান চালিয়ে ৬শ' পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা এবং তা...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।...