সুনামগঞ্জে ১৭ লাখ টাকার ভারতীয়...
সুনামগঞ্জে প্রায় ১৭ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ।আটক আব্দুল করিম তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও...
ছবি সংগৃহীত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি-ধলমৈশা গ্রামের খাইহাওরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জগন্নাথপুর, সুনামগঞ্জ, দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার ১৮টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় নৌকা বাইচ। তবে প্রতিযোগিতা শুরুর অনেক আগেই সকাল থেকে খাইহাওরের বেড়িবাঁধে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে হাওরপাড় হয়ে ওঠে উৎসবের মিলনমেলা।
কেউ বেড়িবাঁধে দাঁড়িয়ে, কেউবা নৌকায় চড়ে হাওরের পানিতে অবস্থান নিয়ে উপভোগ করেন জমজমাট প্রতিযোগিতা। একের পর এক নৌকা যখন পানির বুক চিরে ছুটে চলে, তখন মাঝিদের ছন্দময় বৈঠার আঘাত আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো খাইহাওর।
প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মধ্যে চলে তীব্র লড়াই। বৈঠার তালে তালে সামনে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা আর দর্শকদের করতালিতে তৈরি হয় টানটান উত্তেজনা। দীর্ঘদিন পর এমন বড় পরিসরের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নৌকাবাইচে যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছর উদ্দিন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচকে ঘিরে এমন আয়োজন স্থানীয়দের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে। দূর-দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের পদচারণা আর হাওরের পানিতে শত শত নৌকার উপস্থিতিতে খাইহাওর যেন ফিরে পায় গ্রামবাংলার চিরচেনা উৎসবের সেই আবহ।
এসএ/সিলেট
সুনামগঞ্জে প্রায় ১৭ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ।আটক আব্দুল করিম তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও...
সুনামগঞ্জ সদরে ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইড়পাড়ে...
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা...
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারন সম্পাদক মোহাম্মদ...
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা এবং ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা...